৪ মার্চ ঢাকায় শুরু হয়েছে '১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব'। এবারের উৎসবে ৩০টি দেশের প্রায় ২০০টি ছবি দেখানো হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ও সেমিনার হল এবং জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে। কথা হলো এ উৎসবের পরিচালক এন রাশেদ চৌধুরীর সঙ্গে। প্রতিবেদক: এই উৎসব প্রথম কবে আয়োজন করা হয়েছিল? রাশেদ চৌধুরী: প্রথম হয়েছিল ১৯৮৮ সালে। তখন উৎসব কমিটির চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। আশির দশকের মাঝামাঝি এফডিসি ঘরানার বাইরে এসে কয়েকজন তরুণ চলচ্চিত্র তৈরির উদ্যোগ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেলসহ আরও অনেকে। ১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীন ধারার চলচ্চিত্রের চর্চা কেমন হচ্ছে, এ ধারাটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, কেমন চলচ্চিত্র তৈরি হচ্ছে-তখন এসবের...