| |
| |
 |
| সংগীতজ্ঞ শেখ সাদী খান প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন। উপস্থাপক, নির্মাতা আনজাম মাসুদ নির্মিত ঈদের একটি বিশেষ সংগীতানুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। এ প্রজন্মের চার শিল্পী কণা, নির্ঝর, রন্টি দাস এবং বীণার গান নিয়ে নির্মিত এ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্যাকেজের আওতায় প্রচার হবে। |
|
|
|
|
 |
| এবার ঈদে মোট ১০টি নাটকে অভিনয় করেছেন ফারজানা ছবি। এসব নাটকে তিনি কখনও অভিনয় করেছেন মানসিক রোগী, কখনও হয়েছেন ছবির নায়িকা, কখনও ভ্রমণপিপাসু পর্যটকের ভূমিকায়। সব ধরনের চরিত্রেই তিনি যে মানানসই তা ইতিমধ্যে প্রমাণ করেছেন। |
|
|
|
|
 |
| ঈদে প্রকাশিত হবে আঁখি আলমগীরের ১৭তম একক অ্যালবাম 'চোখ দিয়ে ছোব তোমায়'। এতে গান রয়েছে ১০টি। এছাড়া বেশ কয়েকটি চ্যানেলের জন্য গান করবেন তিনি। ঈদের পর প্রবাসীদের আমন্ত্রণে মালয়েশিয়ায় যাচ্ছেন আঁখি। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি |
|
|
|
|
 |
| ১৯ আগস্ট সকালে পালিয়ে বিয়ে করেন অপূর্ব-প্রভা। বর্তমানে ভালই কাটছে তাদের নতুন দাম্পত্যজীবন। |
|
|
|
|
 |
| নাট্যকার সেলিম আল দ্বীনের ৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজশাহী থিয়েটারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্ষুদে শিল্পীরা |
|
|
|
|
 |
| 'সুপাত্রের সন্ধানে' নামে একটি নাটকের শুটিংয়ের ফাঁকে খুনসুঁটিতে মেতে উঠেছিলেন দুই জনপ্রিয় তারকা মোশাররফ করিম ও বাঁধন |
|
|
|
|
 |
| দীর্ঘ ২২ বছর পর ১০আগস্ট একটি ছবির শুটিংয়ে অংশ নিলেন টিভি অভিনেত্রী তারিন। সজল খালেদের পরিচালনায় ছবিটির নাম কাজলের দিনরাত্রি। রাজধানীর ইস্কাটনে ছবির একটি দৃশ্যে হাস্যোজ্জ্বল তারিন। |
|
|
|
|
 |
| অভিমান ভাঙলো শাকিব-অপু'র |
|
|
|
| |